ব্যবহারকারীর শর্তাবলী ও রিফান্ড পলিসি

"সহজ সেবা" প্ল্যাটফর্মের যেকোনো সার্ভিস ব্যবহার করার পূর্বে অনুগ্রহ করে নিম্নোক্ত শর্তাবলী এবং রিফান্ড পলিসিটি মনোযোগ সহকারে পড়ুন। এই প্ল্যাটফর্মের সেবা গ্রহণ করার অর্থ হলো আপনি এই শর্তাবলীতে পূর্ণ সম্মতি জ্ঞাপন করছেন।

সাধারণ শর্তাবলী

  1. )বয়স ও অভিভাবকত্ব: আপনি বাংলাদেশের রাষ্ট্রীয় বিধান অনুযায়ী ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সের একজন নাগরিক অথবা আপনি আপনার পরিবারের একজন পূর্ণ বয়স্ক সদস্যের সম্পূর্ণ অনুমতি এবং সঠিক নির্দেশনায় "সহজ সেবা" এর সকল সার্ভিস ব্যবহার করছেন। আপনি যদি পরিবারের অন্য কোনো সদস্য বা অপ্রাপ্তবয়স্ক/শিশুর জন্য এই সার্ভিস ব্যবহার করেন, তবে আপনি তার বৈধ অভিভাবক হিসেবে গণ্য হবেন এবং উক্ত ব্যক্তি এই সেবার বিষয়ে সম্পূর্ণ অবগত আছেন বলে ধরে নেওয়া হবে।

  2. )নাগরিকত্ব: আপনি বাংলাদেশের একজন বৈধ নাগরিক অথবা বাংলাদেশে আইনগতভাবে বসবাসকারী ব্যক্তি।

  3. )সদ্ব্যবহারের নিশ্চয়তা: "সহজ সেবা" প্ল্যাটফর্ম ব্যবহারকালীন আপনি এই সার্ভিসটিকে কোনোভাবেই রাষ্ট্রবিরোধী, জনস্বার্থ বিরোধী বা রাষ্ট্রের ক্ষতি সাধন হয় এমন কোনো কাজে ব্যবহার করবেন না। এছাড়া এই সার্ভিসের মাধ্যমে কোনো ব্যক্তির ধর্ম, জাতি অবমাননা কিংবা ব্যক্তিগত মানহানি বা ক্ষতি সাধন হয় এমন কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। কোনো ব্যবহারকারী কর্তৃক এমন ঘটনা ঘটলে তার জন্য "সহজ সেবা" কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বরং ব্যবহারকারী নিজেই সম্পূর্ণ দায়বদ্ধ থাকবেন।

  4. )তথ্যের সত্যতা ও নিরাপত্তা: "সহজ সেবা" অ্যাকাউন্ট তৈরি এবং সেবা গ্রহণের জন্য প্রদত্ত আপনার সকল তথ্য (যেমন: নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, লিঙ্গ, ওজন ও অন্যান্য আনুষঙ্গিক তথ্য) আমাদের কাছে সত্য বলে বিবেচিত হবে। আপনার প্রদানকৃত তথ্যের নিরাপত্তা আমাদের Privacy & Policy অনুযায়ী নিশ্চিত করা হবে। তবে ব্যবহারকারী যদি কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করেন এবং তার ফলে কোনো জটিলতা বা সমস্যার সম্মুখীন হন, তার জন্য "সহজ সেবা" কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

  5. )প্রযুক্তিগত সীমাবদ্ধতা: "সহজ সেবা" একটি সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম। প্রযুক্তির নানাবিধ সীমাবদ্ধতা বা সাময়িক ত্রুটির কারণে সেবা ব্যাহত হলে বা কোনো সমস্যার সৃষ্টি হলে এবং তা যদি তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য না হয়, তবে তার জন্য "সহজ সেবা" দায়ী থাকবে না।

  6. )ডাক্তার ও রোগীর সংযোগ সংক্রান্ত শর্তাবলী: "সহজ সেবা" একটি সার্বজনীন ডিজিটাল মাধ্যম যা মূলত সেবাগ্রহীতা (রোগী) এবং সেবাদাতা (নিবন্ধিত ডাক্তার) এর মধ্যে প্রযুক্তিগত সংযোগ স্থাপন করে দেয়। এই ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো প্রযোজ্য হবে:

    1. )"সহজ সেবা" নিজস্ব দায়িত্বে প্ল্যাটফর্মে নিবন্ধিত ডাক্তারদের তথ্য ও বিএমডিসি (BMDC) রেজিস্ট্রেশন যাচাই করে থাকে। তা সত্ত্বেও, একজন সচেতন সেবাগ্রহীতা হিসেবে আপনি সেবা গ্রহণের পূর্বে ডাক্তারের সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য এবং বিএমডিসি আইডি নিজে যাচাই করে নিতে পারেন। ব্যবহারকারী কর্তৃক যাচাই করার পর বা পরামর্শ নেওয়ার পর কোনো সমস্যা দেখা দিলে "সহজ সেবা" দায়ী থাকবে না।
    2. )যেহেতু "সহজ সেবা" কেবল রোগী ও ডাক্তারের মধ্যে সংযোগ মাধ্যম হিসেবে কাজ করে, তাই সরাসরি চিকিৎসা প্রদান বা প্রেসক্রিপশনের মত বিষয়ের ওপর প্ল্যাটফর্মের কোনো নিয়ন্ত্রণ নেই। চিকিৎসা বা পরামর্শ সংক্রান্ত কোনো সমস্যা হলে "সহজ সেবা" আইনিভাবে দায়ী থাকবে না। তবে কোনো ডাক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অবহেলার অভিযোগ থাকলে সেবাগ্রহীতা "সহজ সেবা" এর সাপোর্ট টিমে (Support Team) উপযুক্ত প্রমাণসহ অভিযোগ জানাতে পারবেন এবং কর্তৃপক্ষ সেই ডাক্তারের বিরুদ্ধে প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
    3. )"সহজ সেবা" একটি টেলিমেডিসিন ও অনলাইন পরামর্শ প্ল্যাটফর্ম। এটি কোনোভাবেই জরুরি বা আপদকালীন চিকিৎসা সেবা (Emergency Medical Service) হিসেবে গণ্য হবে না। জরুরি অবস্থায় রোগীকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
    4. )"সহজ সেবা" প্ল্যাটফর্ম নিজে কোনো প্রাতিষ্ঠানিক রোগ নির্ণয় বা সরাসরি চিকিৎসা প্রদান করে না। এটি শুধুমাত্র নিবন্ধিত ডাক্তারদের সাথে আপনার যোগাযোগের মাধ্যম। এই মাধ্যম ব্যবহার করে আপনি আপনার স্বাস্থ্য সমস্যা নিয়ে ডাক্তারের সাথে আলোচনা এবং পরামর্শ গ্রহণ করতে পারবেন।
    5. )এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নেওয়ার পর যদি আপনার কোনো শারীরিক সমস্যা, অঙ্গহানি বা জীবনহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে তার জন্য পরামর্শ প্রদানকারী ডাক্তার ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন; "সহজ সেবা" কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না।
    6. )ডাক্তারের সাথে পরামর্শের ফলে আপনার ভ্রূণের বা আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তানের কোনো ধরনের সমস্যা হলে তার জন্য "সহজ সেবা" কে দায়ী করা যাবে না।
    7. )"সহজ সেবা" এর নিবন্ধিত ডাক্তারের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ বা প্রেসক্রিপশন অন্য কোনো ব্যক্তির ওপর প্রয়োগ করলে এবং তার ফলে কোনো সমস্যা হলে "সহজ সেবা" দায়ী থাকবে না।
    8. )এই সেবাটি সম্পূর্ণ ইন্টারনেট ও নেটওয়ার্ক নির্ভর। ইন্টারনেট জনিত কোনো সমস্যা বা লাইনে বিঘ্ন ঘটার কারণে ভিডিও কল বা কনসালটেশনে সমস্যা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
    9. )সেবা গ্রহণের জন্য ব্যবহৃত মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসের নিজস্ব ত্রুটি বা সমস্যার কারণে সেবা পেতে বিঘ্ন ঘটলে "সহজ সেবা" কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
    10. )ইন্টারনেট এবং ডিভাইসের চার্জ বা কারিগরি সমস্যার কারণে ডাক্তার নির্ধারিত সময়ের কিছু আগে বা পরে কল করতে পারেন। সেবাগ্রহীতাকে এটি সিস্টেম বিলম্ব (System Delay) হিসেবে বিবেচনা করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হচ্ছে।

রিফান্ড পলিসি (Refund Policy)

  1. )"সহজ সেবা" প্ল্যাটফর্মে যুক্ত ডাক্তারদের পরামর্শ ফি (Consultation Fee) সম্পূর্ণ সংশ্লিষ্ট ডাক্তার বা তার প্রতিনিধি নির্ধারণ করে থাকেন। ফি নির্ধারণ বা কমানোর ক্ষেত্রে "সহজ সেবা" কর্তৃপক্ষের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই।
  2. )যে সকল ডাক্তার ফি প্রযোজ্য রেখেছেন, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে "সহজ সেবা" এর নির্ধারিত ডিজিটাল পেমেন্ট গেটওয়ের (যেমন: বিকাশ, নগদ, রকেট বা কার্ড) মাধ্যমেই অগ্রিম ফি পরিশোধ করতে হবে।
  3. )কোনো ডাক্তারের সাথে সরাসরি ভিডিও কল, অডিও কল বা মেসেজিংয়ের মাধ্যমে কথা বলে পরামর্শ গ্রহণ সম্পন্ন করার পর, কোনো অবস্থাতেই উক্ত ফি সেবাগ্রহীতাকে রিফান্ড বা ফেরত দেওয়া হবে না।
  4. )যদি কোনো কারিগরি ত্রুটির কারণে অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয় অথবা ডাক্তার নির্ধারিত সময়ে রোগীকে সেবা প্রদান করতে ব্যর্থ হন এবং ডাক্তার সিস্টেমে 'ভিজিটেড' (Visited) অপশন নিশ্চিত না করেন, তবে সেবাগ্রহীতার পরিশোধিত ফি সম্পূর্ণ ফেরত (Refund) দেওয়া হবে।
  5. )সফলভাবে ডাক্তারের পরামর্শ নেওয়ার পর চিকিৎসা সংক্রান্ত কোনো অসন্তুষ্টির অজুহাতে পরামর্শ ফি ফেরত চাওয়া গ্রহণযোগ্য হবে না।
  6. )ডাক্তারের পরামর্শ ফি শুধুমাত্র "সহজ সেবা" এর অফিশিয়াল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেই পরিশোধ করতে হবে। এর বাইরে ব্যক্তিগতভাবে কোনো ডাক্তার বা ব্যক্তির সাথে অন্য কোনো মাধ্যমে লেনদেন করলে "সহজ সেবা" কর্তৃপক্ষ তার জন্য দায়ী থাকবে না।
  7. )"সহজ সেবা" প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ লেনদেন কঠোরভাবে নিষিদ্ধ এবং এমন কাজের জন্য প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ কখনোই দায়ী থাকবে না।
কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: info@sohojseba.com · হোম পেইজে ফিরে যান